শপথ নিয়েই বাজেট অধিবেশনে যোগ দিলেন এটিএম আব্দুল ওয়াহহাব

মাগুরানিউজ.কমঃ 

Wahab_254696224

দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেই বাজেট অধিবেশনে যোগ দিলেন মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত ৩০ মে মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব নির্বাচিত হন। ৯৩ হাজার ১৮১ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ. স. ম ফিরোজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হুইপ মাহবুব আরা গিনি, ইকবালুর রহিম, শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মো. সাইফুজ্জামান শিখর।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: