মাগুরাতে এবার লড়াই শুরু ভালো কলেজে ভর্তির

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ufgi48_4267031593851699161_n

মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার শুরু একাদশ শ্রেণীতে ভর্তির লড়াই। তবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মূল লড়াইটা হবে ভালো কলেজে ভর্তি নিয়ে। মানসম্মত কলেজে আসন সংখ্যা সীমিতহওয়ায় এ নিয়ে ভাবনার শেষ নেই তাদের। বাধ্য হয়ে মানহীন কলেজগুলোতেও ভর্তি হতে হবে অনেককে। এসব কলেজেও এবার শিক্ষার্থী উপচে পড়বে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণী আছে এমন সরকারি-বেসরকারি কলেজগুলোয় ভর্তিযোগ্য আসন শিক্ষার্থী তুুলনায় বেশি আছে। তবে মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর তুলনায় মানসম্পন্ন কলেজ এবং আসন সংকট দীর্ঘদিনের। অভিভাবকদের দাবি, মানসম্পন্ন কলেজের সংখ্যা বাড়াতে হবে। একই সঙ্গে আসন সংখ্যা বাড়াতে হবে ভালো কলেজগুলোয়। আগামী ৬ জুন থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে।

২০১৫ সালের মাধ্যমিকের ফল বিশ্লেষণে দেখা গেছে, এসএসসিতে ৯৩ হাজার ৬৩১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। আরও আছে মাদ্রাসার ১১ হাজার ৩৩৮ এবং কারিগরি বোর্ডে ৬ হাজার ৯৩২ জন শিক্ষার্থী। এ ছাড়া জিপিএ ৪ পর্যন্ত পেয়েছে আরও ৪ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষার্থী। মূলত এ দুটি ক্যাটাগরির শিক্ষার্থীদের ভর্তির লক্ষ্য থাকে নামকরা বা ভালো কলেজ। অন্যদিকে রাজধানী ও বিভাগীয় শহরগুলোসহ সারাদেশে জেলা পর্যায়ে ভালো কলেজের সংখ্যা খুবই নগণ্য।

উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তিতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৬ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত। আর ফল প্রকাশ হবে ২৫ জুন। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করতে হবে।

পাশাপাশি আগের মতো টেলিটকেও এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে এ জন্য প্রতি আবেদনের (প্রতি কলেজের জন্য এক আবেদন) জন্য ১২০ টাকা দিতে হবে। আর অনলাইনে এক আবেদনেই পাঁচটি কলেজের নাম পছন্দক্রম অনুযায়ী দেওয়া যাবে। ফি ১৫০ টাকা। কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সবার জন্যই একই নিয়মে আবেদন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর এই তথ্য জানিয়ে বলেন, যারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, তারা ২১ জুন ভর্তির আবেদনের সুযোগ পাবে। গতকাল থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাচ্ছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে ২০ জুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: