মাগুরানিউজ.কমঃ
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র শপথ নিয়েছেন।
আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।


