ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

মাগুরানিউজ.কমঃ 

Brazail1430912852
আমেরিকা মহাদেশের ফুটবলে সবচেয়ে জমজমাট আসর কোপা আমেরিকা। টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের ঘর গুছিয়ে নিতে ব্যস্ত অংশগ্রহণ করতে যাওয়া ১২টি দল। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়।

কোপার লড়াইয়ে ব্রাজিল শিবির গুছিয়ে নিতে রীতিমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ কার্লোস দুঙ্গা। টুর্মামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল বস। সেই স্কোয়াডের বড় চমক দলের অন্যতম সেরা খেলোয়াড় অস্কারের না থাকা। এ পেছনে যুক্তি দেখিয়ে সেলেকাও কোচ জানিয়েছেন, ইনজুরির কারণেই নাকি অস্কারকে দলে রাখা হয়নি। অপরদিকে দলে রাখা হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড রবিনহোকে।

আগামী ১৪ জুন কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপপর্বে সেলেকাওদের অপর দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও কলম্বিয়া।

এদিকে ২০০৭ সালে ব্রাজিলকে কোপা আমেরিকার শিরোপা এনে দিয়েছিলেন কার্লোস দুঙ্গা। দ্বিতীয় দফায় সেলেকাওদের কোচের দায়িত্ব নেওয়ার পর উড়তে থাকা নেইমারবাহিনীকে নিয়ে পুনরায় কোপার ট্রফি ঘরে তুলতে চাইবেন তিনি।

এ বছর দক্ষিণ আমেরিকা থেকে ১০ দল কোপায় খেলার সুযোগ পেয়েছে। অপরদিকে উত্তর আমেরিকা থেকে দুটি দল মেক্সিকো ও জ্যামাইকা অংশ নিচ্ছে।

গোলরক্ষক : দিয়েগো আলভেস, জেফারসন, মার্সেলো গ্রোহে।

ডিফেন্ডার : মিরান্ডা, দানিলো, ফাবিনহো, মার্সেলো, ফেলিপে লুইস, ডেভিড লুইজ, মারকিনিয়স ও থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: এভারটন রিবেইরো, ডগলাস কস্টা, উইলিয়ান, কুতিনহো, লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস ও কাসেমিরো।

স্ট্রাইকার: রবিনহো, রবার্তো ফিরমিনো, নেইমার ও দিয়েগো তারদেল্লি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: