মাগুরানিউজ.কমঃ
ভারতে বহুল আলোচিত বলিউড তারকা সালমান খানের হিট অ্যান্ড রান মামলার রায় ঘোষণা করা হয়েছে বুধবার। রায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সালমান খানকে।
১৩ বছরের পুরো মামলার রায়ে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বোম্বে হাইকোর্ট থেকে দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সালমান খান। জামিনের জন্য বোম্বে হাইকোর্টে শরণাপন্ন হয়েছিলেন বলিউড সুপারস্টারের আইনজীবীরা। আদালত আগামী শুক্রবার পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন। এদিন শুনানি হবে। জিনিউজ।


