লিভারপুলকে হারিয়ে ফাইনালে চেলসি

মাগুরানিউজ.কমঃ 

file (2)

লিভারপুলকে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠল চেলসি৷ অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে চেলসির পক্ষে একমাত্র গোলটি করেন ব্রানিস্লাভ ইভানোভিচ৷ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠল হোসে মোরিনহোর দল৷

প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি ম্যাচটিও নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে নির্ধারিত সময়ে দুই দলই ভালো কয়েকটি সুযোগ পেলেও গোল পায়নি৷ আসলে গোল হতে দেননি দু’দলের গোলকিপার৷ শেষ পর্যন্ত হোসে মোরিনহোর দলকে ফাইনালে তুলে দিল ইভানোভিচের দুর্দান্ত একটি হেড। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে অনেকটা লাফিয়ে উঠে উইলিয়ানের ক্রসে হেড করে রিভারপুল গোলকিপারকে পরাস্ত করেন সার্বিয়ান এই ডিফেন্ডার।

লিগ কাপের ফাইনাল ওঠায় এফএ কাপে তৃতীয় সারির দল ব্র্যাডফোর্ড সিটির কাছে নিজেদের মাঠে ৪-২ গোলে হেরে বিদায় নেওয়ার কষ্ট কিছুটা লাঘু হল চেলসির।

এবার টটেনহ্যাম হটস্পার ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে জয়ী দলের বিপক্ষে ১ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল খেলবেন মোরিনহোর শিষ্যরা৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: