মাগুরায় চলন্ত ট্রাকে পেট্রোলবোমা, গুরুতর দগ্ধ চালক ও হেলপারকে ঢাকা প্রেরন

মাগুরানিউজ.কমঃ 

fe42ic3ndfg copy

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে, মাগুরা-যশোর সড়কে বুধবার ভোরে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকচালক ও হেলপার দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন-যশোরের বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক মিলন (৩৫) ও ইমারুল বেনাপোলের সাদীপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আড়পাড়া বাজার অতিক্রম করছিল যশোর থেকে ঢাকাগামী আদাবোঝাই একটি ট্রাক। এসময় একদল অবরোধকারী ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে তাতে ট্রাকে আগুন ধরে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হন চালক ও হেলপার। ট্রাকের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় মিলন ও ইমারুল সদর হাসপাতালে ভর্তি হন। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ট্রাকে হামলা ও চালক-হেলপার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: