শিক্ষকদের কলম ছেড়ে বন্দুক ধরার নির্দেশ পাকিস্তানে

মাগুরানিউজ.কমঃ

শিক্ষিকাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া চলছে
শিক্ষিকাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া চলছে

পেশোয়ারে শিক্ষকদেরকে ক্লাসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে দেওয়া হবে। গত মাসের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালিবান জঙ্গি হামলায় ১৩২ শিশু-সহ ১৫০ জনের মৃত্যুর পর এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। গভর্মেন্ট হায়ার সেকন্ডারি স্কুল নম্বর ওয়ান-শিক্ষকদের দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও। খবর বিবিসি সূত্রে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আতিফ খান বলেছেন, বাধ্যতামূলক ভাবে সব শিক্ষককেই অস্ত্র নিয়ে ক্লাসে ঢুকতে হবে না। তবে যাঁরা অস্ত্র নিয়ে ক্লাসে আসতে চান, তাদের এই সংক্রান্ত অনুমতি দেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে স্কুলে লাগানো হচ্ছে সিসিটিভিও।

তথ্যমন্ত্রী মুশতাক গানি এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে ৩৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশের যোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।  এ কারণেই শিক্ষকদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত সপ্তাহ থেকে শিক্ষকদেরকে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। শিক্ষিকাদেরও গত মঙ্গলবার থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদিও একাংশের শিক্ষকরা এও বলছেন, আমাদের হাতিয়ার কলম, বন্দুক নয়। এএফপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: