লাগাতার অবরোধে সরস্বতী পুজোয় মাথায় হাত মাগুরার শিল্পীদের

মাগুরানিউজ.কমঃ 

swraswati-655x330

প্রতিমা তৈরির উপকরণের মূল্যবৃদ্ধি ও লাগাতার অবরোধের কারণে সরস্বতী প্রতিমা নির্মাণ-শিল্পীরা ব্যাপক লোকসানের মুখোমুখি। রাত পোহালেই সরস্বতী পূজা। তবে অবরোধের জন্য দূর থেকে এবার প্রতিমা নিতে ক্রেতারা আসছে না বলেই দাবি প্রতিমা বিক্রেতাদের। ফলে, অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে নির্মিত বহু প্রতিমা। তবে বিক্রেতাদের আশা, এখনও সময় রয়েছে। হয়তো শেষবেলায় কিছুটা বিক্রি হতে পারে বলেই মনে করছে বিক্রেতারা। যদি তা না হয়, তাহলে লাভ তো দূর অস্ত! শ্রমের মজুরিও উঠবে না বলে দাবি মাগুরার মৃৎশিল্পী নিতাই এবং অমল পালের।

মাগুরার শ্রীপুরের পালপাড়ায় ৭ বছর ধরে দুই ভাই নিতাই পাল ও অমল পাল তাদের চারজন সহযোগী নিয়ে প্রতিমা নির্মাণ করেন। তাঁরা জানিয়েছেন, এবার ৯০টি সরস্বতী প্রতিমা তৈরি করেছি। যা ৭০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। প্রায় দেড় মাস ধরে ৬ জন নির্মাণ-শিল্পী মিলে এই প্রতিমা তৈরি করেছেন তাঁরা। প্রতিমার রংয়ের কাজ ও চক্ষুদান শেষে এখন চলছে বসন পরানো ও সাজসজ্জার কাজ।

প্রতিবছর প্রতিমার জন্য আগাম বায়না দেওয়ার পাশাপাশি পূজার আগের দিনেই সব প্রতিমা বিক্রি হয়ে যায়। এ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে এখনও পর্যন্ত বহু প্রতিমাই বিক্রি হয়েনি বলে দাবি বিক্রেতাদের।

নিতাই পাল আরও জানান, এই বছর মাটি, পাট, খড়কুটা, রং সবকিছুর মূল্যবৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় ২০ ভাগ। একই সঙ্গে শ্রমিকের মজুরিও আগের চেয়ে ১০০ টাকা বেড়েছে। ফলে, সব মিলিয়ে এখন মাথায় হাত মৃৎশিল্পীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: