আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়ংকর এক দুঃসংবাদ

মাগুরানিউজ.কমঃ 

download-(8)-1দিনরাত আইফোনে ডুবে থাকেন যারা- তাদের জন্য ভয়ংকর এক দুঃসংবাদ। গবেষকরা বলছেন, হঠাৎ যদি বিচ্ছেদ ঘটে আইফোনের সঙ্গে, তাহলে ব্যবহারকারীর শরীর ও মনে পড়ে নেতিবাচক প্রভাব।

যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি জানিয়েছেন এমন তথ্য।

আইফোন ব্যবহারকারীদের ওপর সমীক্ষা চালিয়ে এই গবেষকরা বলেন, অনেক ব্যবহারকারী আইফোনকে নিজের অংশ বলে ভাবতে শুরু করেন, ফলে আইফোন না থাকলে তারা খেই হারান। নিজের মধ্যে নিজের অনুপস্থিতি বোধ করেন!

গবেষক দলের প্রধান ও মিসৌরি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রাসেল ক্লাটন জানান, একটি কম্পিউটার নিয়ন্ত্রিত গবেষণাগারে আইফোন ব্যবহারকারীদের খেলতে দেয়া হয় শব্দধাঁধা। প্রথমে নিজেদের আইফোন ব্যবহার করে তারা একটি ধাঁধা সমাধা করেন। দ্বিতীয় ধাঁধাটি সমাধানের জন্য তাদের আইফোন ব্যবহার করতে দেয়া হয়নি।

রাসেল ক্লাটন বলেন, আইফোনসহ ও ছাড়া ব্যবহারকারীদের রক্তচাপ এবং হৃৎকম্পন পরিমাপ করা হয়। দুই অবস্থার মধ্যে দেখা যায় অনেক পার্থক্য। আইফোন না থাকলে তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এই উদ্বেগের কারণে যে নেতিবাচক চাপ তৈরি হয়, তাতে শরীর ও মনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

তাই আইফোন ব্যবহারকারীদের প্রতি ক্লাটনের পরামর্শ, পরীক্ষা দেয়া, সভা সমাবেশে অংশ নেয়া কিংবা খুব মনোনিবেশ প্রয়োজন- এমন কাজের সময় আইফোন এড়িয়ে যাওয়াই ভালো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: