মাগুরায় যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ আটক ৪

মাগুরানিউজ.কমঃ 

HORTAL-A-1422618020মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সহ বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

সদর থানা পুলিশের হাতে আটক হয়েছেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারনান্দুয়ালি গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম (৩৫)। শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার বাসিন্দা শ্রিকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান মিয়া (৩০), একই এলাকার বিএনপি কর্মী এনায়েত মোল্যা (৩০) ও জামায়াত কর্মী আব্দুর রশিদ মোল্যা (৬২) ।

 মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীকে আটক করে। আটককৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: