রামপুরায় টিনশেড ঘর দেবে নিহতের সংখ্যা বেড়ে ৭

মাগুরানিউজ.কমঃ 

ram

ঢাকার রামপুরার হাজীপাড়া নতুন রাস্তার বউ বাজার এলাকায় কয়েকটি টিনশেড ঘর পানির নিচে দেবে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সাড়ে ৪টার দিকে বাড়িটি দেবে যায়। আটকে পড়াদের উদ্ধারে কাজ তিনটি ইউনিট কাজ করছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। নিহতের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নিজাম (৪৫), ও রিকশাচালক মিজানুর রহমান (৩০)।

মৃত দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁশের খুঁটি দিয়ে গড়া এই বাসস্থানটি পানিতে দেবে যাওয়ার পর পরই হেলে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মো. আলী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: