কৃষ্ণরানীদের টার্গেট ফাইনাল

মাগুরানিউজ.কমঃ

Photo-of-Bangladesh-U-১১আগামী ২০ এপ্রিল থেকে নেপালে শুরু হবে এএফসি অনুর্ধ্ব-১৪ গার্লস আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ ফুটবল। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। ফাইনালের লক্ষ্য নিয়ে আগামী ১৯ এপ্রিল দুপুরে ঢাকা ত্যাগ করে কৃষ্ণরানী বাহিনী।

গ্রুপ বি‘তে পড়েছে বাংলাদেশ। যেখানে বাকি দুই প্রতিপক্ষ ভুটান ও ভারত। একটি ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। তবে বাংলাদেশ দলের টার্গেট ফাইনাল খেলা।

বুধবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে কথা বলেন দলের অধিনায়ক শ্রীমতি কৃষ্ণরানী সরকার, সহ-অধিনায়ক মোসাম্মত মিশ্রাত জাহান মৌসুমী, দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

গ্রুপ পর্বে ভুটানের চেয়ে শক্তিশালী ভারতই। আর তাই বাংলাদেশ দলের টার্গেট মুলত ভারতই। অধিনায়ক কৃষ্ণরানী সরকার বলেন, ‘আমাদের লক্ষ্য ভালো খেলা। সর্বশেষ আমরা শ্রীলংকায় ভারতের সঙ্গে খেলেছিলাম। ঐ ম্যাচে হারলেও তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তাদের সঙ্গে আমাদের মূল টার্গেট জয়। সব মিলিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চাই’।

Photo-of-Bangladesh-U-14-Girls-Team-regarding-Press-Conference-২২২

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা প্রায় ৫০ দিন ধরে প্রস্তুতি নিয়েছি। দল নিয়ে আমি বেশ আত্ববিশ্বাসী। প্রথমে ৩৯জনকে নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম। সেখান থেকে কয়েকদফায় ছেঁটে চূড়ান্ত ১৮ জনের স্কোয়াড গড়েছি আমরা। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে লক্ষ্য জয়। তবে ন্যুনতম ড্র করতে পারলেও সন্তুষ্ট থাকব। তবে পরের ম্যাচে ভুটানের সঙ্গে অবশ্যই জিততে চাই’।

২০ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ এপ্রিল ভারতের বিরুদ্ধে। দুপুর একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। ২২ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল (২৪ এপ্রিল)। ২৫ এপ্রিল হবে ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: