যশোরে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

মাগুরানিউজ.কমঃ 

b39475দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মঙ্গলবার বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। শুক্রবার বিকেল সোয়া তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড। সরাসরি ধারাবিবরণী শোনা যাবে বাংলাদেশ বেতারে।

শ্রীলঙ্কা দল বাংলাদেশে পৌঁছেই জানিয়েছে, তারা জিততেই এসেছে। অন্যদিকে, বৃহস্পতিবার যশোরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলামও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। ঘরের মাঠে খেলা হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট।

শুধু ঘরের মাঠে বলে কথা নয়, পরিসংখ্যানও যে বাংলাদেশের পক্ষে কথা বলছে। এ পর্যন্ত শ্রীলঙ্কা ও বাংলাদেশ ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে। শ্রীলঙ্কা ৩টিতে। ১টি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে, মামুনুল আরো জানিয়েছেন, নেপালের বিপক্ষের ম্যাচের পুনরাবৃত্তি চান না তারা। দুটো ম্যাচেই জয় তুলে নিতে চান। গেল এশিয়ান গেমসের আগে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল নেপাল। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরে যান মামুনুলরা।

তবে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সন্তুষ্ট নন লোডভিড ডি ক্রুইফের স্থলাভিষিক্ত হওয়া কোচ সাইফুল বারী টিটু। তিনি জানিয়েছেন, ঈদের পরে মাত্র ১০ দিন অনুশীলন করার সুযোগ পেয়েছেন। এই কয়েকদিনে বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেসের ওপরই গুরুত্ব দিয়েছেন তিনি। এখন মুখিয়ে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে মামুনুল-এমিলিরা কেমন করেন সেটা দেখতে।

ইতিমধ্যে এই ম্যাচের সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হবে। তাদের সামনে বাংলাদেশ কী উপহার দেয়, সেটাই এখন দেখার বিষয়!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: