শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

file[11]g

মাগুরা জেলার শ্রীপুর থানা চত্বরে পুলিশের সেবার জবাবদিহিতা নিয়ে জন অংশগ্রহন মুলক অনুষ্ঠান ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুরের ৮টি ইউনিয়নের প্রায় এক হাজার নারী ও পুরুষ ওপেন হাউজ ডে-তে অংশ নিয়ে স্থানীয় পুলিশের বিভিন্ন সাফল্য, ব্যার্থতা ও অনিয়ম তুলে ধরেন। অংশগ্রহনকারিদের উত্থাপিত এ সব বিষয় নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার জিহাদুল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আওলাদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন, সহকারি পুলিশ সুপার শাহবুদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোল্যা নবুয়াত আলী, কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এ এস আই শরিফুল ইসলাম, তারাপদ বিশ্বাস, রাজিয়া সুলতানা, আখতারুজ্জামান, দিলিপ সরকার।

অনুষ্ঠানে থানায় মামলা করা থেকে শুরু করে চার্জশিট দাখিল পর্যন্ত পুলিশের উৎকোচ গ্রহন, মামলার ক্ষেত্রে পেশী শক্তি ও ক্ষমতাসীনদের প্রভাব, প্রতিটি ক্ষেত্রে ঘটনার গডফাদাররা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকার বিষয় জনগনের পক্ষ থেকে অভিযোগ আকারে উত্থাপন করা হয়।

এসব বিষয়ে পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘থানায় খাতা কলম থেকে শুরু করে তদন্ত পর্যন্ত সব খরচই সরকার বহন করছে। এতে জনগনের অর্থ খরচের কোন প্রয়োজন নেই। তবু এ ক্ষেত্রে কেউ অর্থ নিলে বিষয়টি তাদেরকে জানালে অভিযুক্তের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পুলিশের সেবা শতভাগ গণমুখি করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের মনোভাবের পরিবর্তনের পাশপাশি সেবা গ্রহনকারি জনগনকেও প্রতিটি ক্ষেত্রে সতর্ক ও সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে শ্রীপুরের কমিউনিটি পুলিশিংকে আরো গতিশীল করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: