প্রদীপ শিখায় শান্তি কামনা

মাগুরানিউজ.কমঃ

file (1)

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দীপাবলি অনুষ্ঠানে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার অমাবস্যার সন্ধ্যায় প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অন্ধকারকে দূরীভূত করা হয়। এর মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি কামনা করা হয়। রাতে অনুষ্ঠিত হবে শ্যামাপূজা।

দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

এই দিনে স্বামী-স্ত্রী সন্তান স্বজনের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় কালীমাতার কাছে প্রার্থনা করে থাকে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে।

একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও ঘরে-ঘরে দীপাবলী উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বলন করা হবে।

শহর কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বলেন,‘ভক্তের জীবনে কল্যাণ বয়ে আনুক দেবী। সকল অশুভ শক্তির বিনাশেই হোক শ্যামা পূজার এবারের অঙ্গীকার এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে বয়ে যাক শান্তির সৌহার্দ্য, মঙ্গলের আরাধ্য।’

মাগুরা শহর জুড়ে মন্দিরে-মন্দিরে প্রাঙ্গণে জ্বলছে হাজারো প্রদীপ শিখা। কোথাও জ্বলছে মোমবাতি। প্রাপ্ত বয়স্ক থেকে যুবক-যুবতী, শিশু-কিশোর সবাই মেতেছে প্রদীপ শিখার আলোক রেখায়।

কাউন্সিল পাড়া সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মন্দির ও পূজা অঙ্গণে চলছে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: