মোহামেডানের প্রথম জয়

মাগুরানিউজ.কমঃ 

dhaka

আবাহনীর বিপক্ষে হার দিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম শুরু করে মোহামেডান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। শনিবার  ভিক্টোরিয়াকে ৫৩ রানে হারিয়েছে তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডান ৫ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে ২২১ রানে থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস। আলোর স্বল্পতার কারণে ডিএলএস পদ্ধতিতে ৫৩ রানে হেরে যায় ভিক্টোরিয়া।

মিরপুরে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪৫ রানে ২ উইকেট হারায় মোহামমেডান। সায়েম আলম (১৬) ও ইজাজ আহমেদ (১৪) সাজঘরে ফিরেন।

তৃতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন জাতীয় দলের দুই ব্যাটসম্যান নাঈম ইসলাম ও মোহাম্মদ মিঠুন। এ সময়ে দুই ব্যাটসম্যানই অর্ধশতক তুলে নেন। শতকের পর দুই ব্যাটসম্যানই শতকের পথে ভালোভাবে এগিয়ে যেতে থাকেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে ৮৩ রানে সাজঘরে ফেরেন মিঠুন। ৭৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮৩ রানের ইনিংসটি সাজান তিনি।

মিঠুনের বিদায়ের পর শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো পেরেরাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। ২৪৩ রানে এই জুটি ভাঙেন সোহরাওয়ার্দি শুভ। ৯২ রানে শুভর শিকার হন নাঈম ইসলাম। ১১০ বলে ৯ চার ও ছক্কায় ধৈর্য্যশীল ইনিংসটি সাজান নাঈম। নাঈমের পর রানের খাতা খোলার আগেই বিদায় নেন মাশরাফি।

শেষ দিকে দ্রুত ৬ বলে ১৪ রান নিয়ে দলের দলকে বড় স্কোর উপহার দেন। তার সঙ্গে ৫০ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো পেরেরা।৩৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।

ভিক্টোরিয়ার হয়ে শুভ ৬২ রানে ২ উইকেট নেন।

২৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চামারা কাপুগেদারার শতকে ভালোভাবেই এগুতে থাকে ভিক্টোরিয়া।  কিন্তু তার বিদায়ের পর কোনো ব্যাটসম্যানই লড়াই করতে পারেনি। লিগের প্রথম রাউন্ডেও শতক হাঁকান এই শ্রীলঙ্কান। ১৬১ রান করেন প্রাইম ব্যাংকের বিপক্ষে। ব্যর্থ হন ওপেনার সালমান (৪) ও মাহবুবুল করিম(১৩)। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেলা মার্শালের ব্যাট থেকে আসে ৩৬ রান। এ ছাড়া ২০ রান করেন নাদিফ চৌধুরী।

মোহামেডানের সেরা বোলার আলাউদ্দিন বাবু ও রাহাতুল ফেরদৌস। ৩টি করে উইকেট নেন তারা। এ ছাড়া ১টি করে উইকেট নেন মাশরাফি, আরিফুল ও নাঈম ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: