মাগুরানিউজ.কমঃ
মাগুরায় এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৫৬ মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। বেসরকারি সংগঠন জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবিধাভোগীদের সন্তানদের মধ্যে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষা সহায়তা হিসেবে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
সংগঠনের এরিয়া ম্যানেজার সৈয়দ গোলাম আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সদস্য সচিব বুলু শরীফ প্রমুখ।
এ বছর জেলার ৫৬ জন কৃতি ছাত্রের মধ্যে মোট দুই লাখ ৮০ হাজার টাকা শিক্ষা সহায়তা হিসেবে অনুদান তুলে দেওয়া হয়।


