মোবাইল, ল্যাপটপ ও ট্যাবের চার্জ সাশ্রয়ের উপায়

মাগুরানিউজ.কমঃ 

charge-1416724119

ব্যবহারের ফলে স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবের চার্জ শেষ হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকটা আর স্বাভাবিক থাকে না, যখন দেখা যায় অল্প ব্যবহারেই ডিভাইসের চার্জ দ্রুত শেষ হতে থাকে। তবে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে কিছু অসাবধানতার কারণেই সাধারণত এমনটা হয়ে থাকে।   

এক্ষেত্রে কিছু কয়েকটি সহজ উপায় অবলম্বন করে আপনার ট্যাবলেট, স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে পারেন। টাইমস অব ইন্ডিয়া ব্যাটারির আয়ু বাড়ানোর ৫টি কৌশল নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে। জেনে নিন কৌশলগুলো।  

তীব্র গরম এড়িয়ে চলুন: ফোনের ব্যাটারির আয়ু অনেকাংশ নির্ভর করে চারপাশে তাপমাত্রার ওপর। আপনি যদি ৩৫ ডিগ্রির বেশি বা শূন্য ডিগ্রির নিচের তাপমাত্রায় থাকেন, তাহলে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমবে। তাই টেবিল বা গাড়িতে, সরাসরি রোদ লাগে এমন কোনো জায়গায় ফোন, ল্যাপটপ বা ট্যাব রাখবেন না।  

ফুল চার্জ দিন: বারবার করে অল্প চার্জ দেবেন না। একবারে ফুল চার্জ দিন, তারপরেই প্লাগ থেকে ফোন বা ল্যাপটপকে ডিসচার্জ করুন। বিশেষজ্ঞরা এও বলছেন, ফোনের চার্জ না ফুরোলে চার্জে বসাবেন না। ৪০-৮০ শতাংশ চার্জ ফোনে থাকা আদর্শ।  

চার্জে দেওয়ার পর চার্জার খুলে রাখুন: অনেক সময়ই দেখা যায়, ফোন বা ল্যাপটপ ফুল চার্জড হওয়ার পরও আমরা চার্জার খুলতে ভুলে যাই। এতে ফোন, ল্যাপটপ বা ট্যাব একদিকে গরম হয়ে যায়, অন্যদিকে লিথিয়াম ব্যাটারির জীবনীশক্তিও ফুরিয়ে আসে।  

আল্ট্রা ফাস্ট চার্জার এড়িয়ে চলুন: বাজারে সস্তার কিছু চার্জার পাওয়া যায় যাদের বলা হয় আল্ট্রা ফাস্ট চার্জার। সাধারণ চার্জারের থেকে অনেক দ্রুত ফোন চার্জ করতে ব্যবহার করা হয় এটি। এতে কিন্তু ব্যাটারির আয়ু নষ্ট হয়।  

নকল চার্জারকে না বলুন: যে ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করছেন, সেই ব্র্যান্ডেরই চার্জার ব্যবহার করাটা জরুরি। অন্যথায় ডিভাইসের ব্যাটারি দ্রুত নষ্ট হবার সম্ভাবনা থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: