মাগুরায় ইজি বাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

মাগুরানিউজ.কমঃ 

pak20141103185506tght

মাগুরায় ইজি বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবিতে ইজি বাইক চালক ও মালিকদের এক সমাবেশ বিকেলে বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত হয়। ওলিয়ার বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাবু মিয়া, ধলা বিশ্বাস, বাবু চৌধুরী, বিল্লাল হোসেন, সাফিকুর রহমান ও ইজি বাইক চালকরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দিনে বাস মালিক গ্রুপের নির্যাতন প্রশাসনের হয়রানী আর রাতে সমিতির কিস্তির চিন্তায় তারা অতিষ্ঠ।

সরকারের মাধ্যমে আমদানীকৃত ইজি বাইক যদি চালাতে দেয়া না হয় তবে সরকার আমদানী না করলেই পারতো। তারা বলেন, এক একটি ইজি বাইকের সাথে দুটি পরিবারের লোক জনের অন্ন নির্ভর। বন্ধ থাকায় কয়েক হাজার ইজি বাইকের মালিক ও চালক তাদের পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান দাবি করেন বক্তারা।

এদিকে সাধারন মানুষ বলছেন ভিন্ন কথা । তারা বলেন ইঞ্জিন চালিত রিক্সা ,ভ্যান ও ইজি বাইকের কারনে বাড়ছে সড়ক দূঘটনা আবার অন্যদিকে  বাড়ছে বিদুৎ এর চাহিদা । ইঞ্জিন চালিত রিক্সা ও ভ্যান চালাতে শ্রমের প্রয়োজন হয়না বিধায় শিশুরা ও এ দিকে ঝুকে পড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: