মাগুরায় সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা

মাগুরানিউজ.কমঃ 

Exam-1

কোনো ঝামেলা ছাড়াই মাগুরাতে শুরু হলো দেশের সবচেয়ে বড় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী। ঝামেলা ছাড়াই পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে রাজনৈতিক কর্মসূচিতে পরীক্ষায় বিঘ্ন ঘটে কি না তা নিয়ে তাদের মধ্যে আতঙ্কও কাজ করছে।

মাগুরার চার উপজেলায় এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে ২৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাগুরা সদর, মহম্মমদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার ৪৩টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ২৭৯ আর ছাত্রী ৯ হাজার ১৬৮ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে ২ হাজার ২৩৪ জন । এর মধ্যে ছাত্র ১হাজার ১৩৮, ছাত্রী ১ হাজার ৯৬ জন ছাত্রী।

সদর উপজেলায় ৬ হাজার ৭৫০ জন প্রাথমিক, ৮১৫ জন ইবতেদায়ী, মহম্মদপুরে ৪ হাজার ৪৬৬ জন প্রাথমিক, ৫৯৭ জন ইবতেদায়ীর, শ্রীপুরে ৩ হাজার ১৭৭জন প্রাথমিক, ৩৫৫ জন ইবতেদায়ী ও শালিখা উপজেলায় ৩ হাজার ৫৪ জন প্রাথমিক, ৪৬৭ জন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম সিরাজুদ্দৌহা বলেন, প্রাথমিক সমাাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: