মোবাইল কল রেকর্ডিয়ের ৪টি ফ্রি অ্যাপস

মাগুরানিউজ.কমঃ 

top-5-call-recording-apps-for-android

গুরুত্বপূর্ণ ফোনকল অনেক সময় রেকর্ড করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে স্মার্টফোনে অ্যাপস ব্যবহার করে খুব সহজেই রেকর্ড করে রাখতে পারেন ফোনকল। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করার জন্য রয়েছে বিনামূল্যের বেশ কয়েকটি অ্যাপস।
অটোমেটিক কল রেকর্ডার :
কল রেকর্ডিংয়ের খুব জনপ্রিয় অ্যাপ ‘অটোমেটিক কল রেকর্ডার’। বহুবিধ ফিচার সুবিধা রয়েছে অ্যাপটিতে। সকল নম্বর থেকে আসা কল রেকর্ড সুবিধার এই অ্যাপটিতে চাইলে কোন কোন কলগুলো আপনি রেকর্ড করতে চান আর কোনগুলো চান না, সেটাও আগে থেকেই নির্ধারণ করে দেয়া যায়। যেমন সব কল রেকর্ড বা ফোনবুকের নির্ধারিত নম্বরগুলোর কল রেকর্ড কিংবা শুধু অপরিচিত নম্বরগুলোর কল রেকর্ড সুবিধা নির্ধারণ করে রাখা যাবে অ্যাপটিতে। যে কোনো অডিও ফরম্যাটে ফোন কল রেকর্ড করে রাখা যায় এতে। রেকর্ড শেষে স্বয়ংক্রিয়ভাবে ফাইল সেভ সুবিধা রয়েছে। ২.৮ মেগাবাইটের ‘অটোমেটিক কল রেকর্ডার’ অ্যাপটি ডাউনলোড করা যাবে ঠিকানা https://goo.gl/cZRla7 থেকে।

কল রেকর্ডার :
কল রেকর্ডিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ ‘কল রেকর্ডার’। অ্যাপটি ব্যবহার করে সকল নম্বর থেকে আসা ফোন কল রেকর্ড করে রাখা যায়। এছাড়া অটোমেটিকভাবে কল রেকর্ড সুবিধাও রয়েছে। স্মার্টফোন স্ক্রিন লক থাকলেও কল রেকর্ড করা যায় অ্যাপটিতে। ১.১ মেগাবাইটের ‘কল রেকর্ডার’ অ্যাপটি ডাউনলোড করা যাবে ঠিকানা https://goo.gl/NMKHZ4 থেকে।

কল রেকর্ডার : এসিআর
কল রেকর্ডিংয়ের সেরা অ্যাপগুলোর মধ্যে রয়েছে ‘কল রেকর্ডার: এসিআর’ অ্যাপটি। কোন কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই অ্যাপটি ব্যবহার করা যাবে, সেটা জেনে নিতে পারেন https://bitbucket.org/copluk/acr/issue/57/phones-that-support-2-way-call-recording ঠিকানা থেকে। সকল কল রেকর্ডিং ছাড়াও চাইলে ফোনবুকের বাইরের নম্বর, ফোনবুকের সকল নম্বর বা নির্দিষ্ট নম্বরগুলোর কল রেকর্ড নির্ধারিত করে বিভিন্ন অডিও ফরম্যাটে তা সংরক্ষণ করা যাবে। রেকর্ডকৃত কলগুলোর নিরাপত্তায় অ্যাপটিতে পাসওয়ার্ড সুবিধাও রয়েছে। ৫.৬ মেগাবাইটের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/vGSNG5 ঠিকানা থেকে।

আরএমসি: অ্যান্ড্রয়েড কল রেকর্ডার
ইনকামিং ও আউটগোয়িং কল রেকর্ডিংয়ের জন্য জনপ্রিয় ‘আরএমসি: অ্যান্ড্রয়েড কল রেকর্ডার’ নামক অ্যাপটিও। তবে এই অ্যাপটির সীমাবদ্ধতা হচ্ছে, এটি কেবলমাত্র মাইক্রোফোন থেকে কল রেকর্ড করতে পারে। এজন্য কথা বলার সময় পরিস্কার ভয়েস রেকর্ডিংয়ের জন্য ফোনের লাউড স্পিকার ব্যবহার করা লাগবে। অ্যাপটি সীমিত সংখ্যাক অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার উপযোগী। কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি কার্যকরী, তা জানা যাবে https://goo.gl/yE58vz লিংক থেকে। অ্যাপটির ডাউনলোড লিংক https://goo.gl/xLX3l6

তথ্যসূত্র : টপ অ্যাপস ডটনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: