ফারুকী হত্যায় পিস টিভির উপস্থাপক রিমান্ডে

মাগুরানিউজ.কমঃ 

image_105714_0রাজধানীর পূর্ব রাজাবাজারে উপস্থাপক মাওলানা শায়খ নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় পিস টিভির উপস্থাপক মুজাফফর বিন মহসিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ডিবি পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ আসামিকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়ার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ফারুকী খুনের ঘটনায় জামায়াতে ইসলামীর রোকন তারেক মনোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্টের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার ঢাকার সিএমএম আদালতে ওই মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দী গ্রহণ শেষে পরে দেয়া আদেশে এটিকে এজাহার হিসেবে গণ্য করে একই ঘটনায় ইতিপূর্বে শেরে বাংলানগর থানায় নিহতের ছেলে ফয়সাল ফারুকীর দায়ের করা মামলার সঙ্গে একত্রে তদন্তের নির্দেশ দেন।

মামলার অপর আসামি হলেন- নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির উপস্থাপক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লাহ হারুনী, আর টিভি ও রেডিও টুডের ইসলামী উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বখশী ও বাংলা ভিশনের কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট সন্ধ্যায় শেরে বাংলানগর থানাধীন ১৭৪ পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন ফারুকী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: