মুশফিক ১৪৮, সাকিব ১৪৯, মর্ত‍ুজা ১৫০

মাগুরানিউজ.কমঃ স্পোর্টস ডেস্ক: 

Mushi_Shakib_Mash_960493962

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। এ ম্যাচে দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। সিরজি জয়ের লক্ষ্যে নামা দ্বিতীয় ম্যাচের মাধ্যমে ১৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক। অন্যদিকে একই মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক এবং সাকিবও।

দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছেন ক্যারিয়ারের ১৪৮তম ম্যাচ। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লাল-সবুজের হয়ে ক্যারিয়ারের ১৪৯তম ম্যাচে মাঠে নেমেছেন।

বাংলাদেশ দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মাশরাফি বিন মর্ত‍ুজা এ ম্যাচের আগে তুলে নিয়েছেন ১৯০টি উইকেট, আর ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৩৭৪ রান।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম এ ম্যাচের আগে ৩০.৬৬ ব্যাটিং গড়ে ৩৫৫৭ রান সংগ্রহ করেছেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে ১১২টি ক্যাচ গ্লাভসবন্দি করার পাশাপাশি ৩৭ স্ট্যাম্পিং করেছেন এই উইকেট রক্ষক।

১৪৯তম ম্যাচে মাঠে নামার আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ১৯১ উইকেট। অন্যদিকে ৩৪.৭৪ ব্যাটিং গড়ে ৪২০৪ রান সংগ্রহ করেছেন তিনি। সাকিবের ব্যাট থেকে এসেছে ৬টি শতক ও ২৮টি অর্ধশতক।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব আল হাসান ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: