মাগুরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48_io4267031593851699161_n

মাগুরার নবনিযুক্ত পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ রবিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এ মতবিনিময়ের সময় সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত কারনে পুলিশের কাছ থেকে দ্রুত তথ্যগত সহায়তা প্রদানের আহবান জানান ও জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

নবাগত পুলিশ সুপার আধুনিক জনবান্ধব পুলিশিংকে জনগণের দোড়গোড়ায় তুলে ধরতে সাংবাদিকদের সহায়তা আশা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য সহায়তার অঙ্গীকার করেন।

মাননীয় পুলিশ সুপার এ কে এম এহ্সান উল্লাহ দেশের শান্তি শৃংখলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে বলে উল্লেখ করে মাগুরা জেলার সকল উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

তিনি সাংবাদিকদের কাছে জেলার মাদক ও আইন শৃংখলা ও অন্যান্য বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রেও সম্মিলিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনাব এ কে এম এহ্সান উল্লাহ এর আগে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: