পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ, ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০

মাগুরানিউজ.কমঃ স্পোর্টস ডেস্ক: 

44308

ঢাকার মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ান ডে সিরিজের যে দ্বিতীয় ম্যাচ চলছে – তাতে সতেরো ওভারের আগেই মাত্র ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সফরকারী পাকিস্তান দল।পাকিস্তান ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০০ রান

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

সাত ওভারে বিনা উইকেটে ৩৬ রান থেকে পাকিস্তানের টপ অর্ডার হঠাৎই মুখ থুবড়ে পড়ে – পরের দশ ওভারের মধ্যে তাদের চার উইকেট চলে যায় মাত্র ২৩ রান যোগ করে।

ওপেনার আজহার আলি ৩৬ রান করলেও সরফরাজ আহমেদ মাত্র ৭ রানে আউট হয়ে যান। মহম্মদ হাফিজ ও ফাওয়াদ আলম আউট হন কোনও রান না করেই।

বাংলাদেশের বোলারদের মধ্যে এ পর্যন্ত একটি করে উইকেট পেয়েছেন আরাফাত সানি, রুবেল হোসেন, নাসির হোসেন ও সাকিব আল-হাসান।

পঞ্চম উইকেটে এখন পাকিস্তান ইনিংসের হাল ধরার চেষ্টা করছেন হ্যারিস সোহেল ও মহম্মদ রিজওয়ান।

এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে নেবে বাংলাদেশ – কারণ এর আগে মিরপুরের প্রথম ম্যাচেও তারা ৭৯ রানের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সেই জয় ছিল ষোলো বছরের মধ্যে প্রথম – আর ওই ম্যাচে বাংলাদেশের করা ৩২৯ রানও ছিল ওয়ান ডে ক্রিকেটে তাদের করা সর্বোচ্চ রান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: