মিরপুর টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাগুরানিউজ.কমঃ

full_1746529849_1430836739

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ -পাকিস্তান। মিরপুর টেস্টে একাদশের ব্যাপারে একটা ধারণা পাওয়া গেছে।

এর মধ্যে একটা নিশ্চিত পরিবর্তন হল ইনজুরিতে ছিটকে গেছেন পেসার রুবেল। তার জায়গায় শাহাদাত হোসেন রাজিবের খেলাটা এক রকম নিশ্চিত।

মুশফিক জানিয়েছেন, উইকেট দেখে প্রয়োজন মনে করলে একজন বাড়তি পেসারও খেলতে পারে। সেক্ষেত্রে আবুল হাসান রাজুও দলে সুযোগ পেতে পারেন।

তাছাড়া লিটন কুমার দাসের অভিষেক হয়ে যাওয়ার ভাল একটা সম্ভাবনা আছে। সেটা হয়ে গেলে তাকে জায়গা ছেড়ে দিতে হবে আগের ম্যাচেই অভিষিক্ত সৌম্য সরকারকে।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, মুশফিক আদৌ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন কি না সেটা সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

আরেকটা পরিবর্তন আসারও আলামত পাওয়া গেছে, সেটা হল শুভাগত হোমের জায়গায় সুযোগ পেতে পারেন যুবায়ের হোসেন লিখন। তবে, এই সিদ্ধান্তের জন্যও সকালের উইকেট দেখা অবধি অপেক্ষা করতে হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক , মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার/ লিটন কুমার দাস, শুভাগত হোম/যুবায়ের হোসেন লিখন/আবুল হাসান রাজু, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহীদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: