হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশরোধে আইন

মাগুরানিউজ.কমঃ 

M-R

হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশরোধে আইন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধরা যখন তখন হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের বিভিন্ন উপহার দিয়ে তাদের ওষুধ লেখার জন্য প্রলুব্ধ করে। তাই তাদের হাসপাতালে প্রবেশের জন্য একটি আইন করা হবে। যাতে তারা নির্দিষ্ট সময়ের আগে এবং পরে হাসপাতালে প্রবেশ করতে না পারে।’

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অ্যাজমা অ্যাসোসিয়শন বাংলাদেশ যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জনগণের মাঝে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে বলবো- আসুন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করুন। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি করবেন না।’

বেসরকারি হাসপাতালের মালিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা চিকিৎসা খরচ অনেক বেশি নিচ্ছেন। চার্জ কমান। গরিব রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে না। মানবতার দিক বিবেচনা করে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ান।’

সংগঠনের সভাপতি অধ্যাপক মির্জা মোহাম্মদ হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: