মাগুরানিউজ.কমঃ
আজ অনুষ্ঠিত হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এম.পি।
বৈঠকে জনাব জাহিদ আহসান রাসেল এম.পির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব নাহিন রাজ্জাক এম.পি, জনাব এ এম নাঈমুর রহমান এম.পি, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এম.পি, মন্ত্রণালয়ের সচিব জনাব নূর মোহাম্মদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আনোয়ারুল করিম,বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুর্তোজা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব শিবনাথ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বৈঠকটি বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।



