মাগুরানিউজ.কমঃ
মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে এবার চার্জ দিতে পারবেন আপনার মানিব্যাগ থেকে। এরকমই একটা মানিব্যাগ তৈরি করেছে ফ্যাশনেবল পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফায়ারবক্স।
ফোন চার্জ সুবিধার এই মানিব্যাগটির নাম ‘মাইটি পাওয়ার ওয়ালেট’। মানিব্যাগটির মধ্যেই বিল্ট-ইন রয়েছে ৩০০০এমএএইচ ব্যাটারি ও ফোন চার্জার। সুতরাং চার্জার না নিয়েই নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারেন রাস্তায়।
লেদারের তৈরি এই মানিব্যাগের দাম ৭৪.৯৯ ডলার। মানিব্যাগ নিয়ে রীতিমত উন্মাদনা ছড়িয়েছে। কারণ কেউই মানিব্যাগ বাড়িতে রেখে রাস্তায় বেরোন না। তাই ফোন চার্জ নিয়েও আর কোনো মাথাব্যাথা নেই।
আপাতত শুধু ছেলেদের জন্যই পাওয়া যাচ্ছে এই মানিব্যাগ। শিগগিরই মেয়েদের জন্যও এই ওয়ালেট বাজারে আসবে বলে জানা গিয়েছে।
মোবাইল চার্জ সুবিধার এই মানিব্যাগটি কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে https://www.firebox.com/product/6764/Mighty-Power-Wallet?via=whatsnew ঠিকানার ওয়েবসাইট থেকে।
তথ্যসূত্র : মেট্রো


