মাগুরানিউজ.কমঃ
আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৩১ লাখ ৮ হাজার ৭২৮ জন। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা রুটিন : ২৩ নভেম্বর ইংরেজি; ২৪ নভেম্বর বাংলা; ২৫ নভেম্বর বাংলদেশ ও বিশ্ব পরিচয়; ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান; ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা; ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়ী সমাপনী পরীক্ষা রুটিন : ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা; ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান; ২৬ নভেম্বর আরবি; ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্; ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের মোট ৩১ লাখ ৮ হাজার ৭২৮ জনের মধ্যে প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৭ লাখ ৯৯ হাজার ৬১৩ জন। ইবতেদায়ীতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জন। পরীক্ষা শেষে ২৮ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের ২০ জানুয়ারি সনদপত্র দেয়ার সম্ভাব্য তারিখ ঠিক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


