মাগুরানিউজ.কমঃ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দু’ম্যাচ জিতে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ । এবার সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে বিশ্বের বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন নিজের দেড়শো তম ওয়ানডে ম্যাচ।
অনেক চড়াই উৎরাই পেরিয়ে সাকিব আল হাসান আজ আরেকটি মাইলফলকের সামনে। সাকিবের দেড়শো তম ম্যাচে বাংলাদেশ দল তাকে জয় উপহার তথা বাংলাওয়াশ দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।


