মাশরাফিদের হারিয়ে ফাইনালে মুশফিকের উত্তরাঞ্চল

মাগুরানিউজ.কমঃ 

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২১ রান করে উত্তরাঞ্চল।

ম্যাচ সেরা মুশফিক খেলেন ৭৮ রানের চমৎকার এক ইনিংস। তার ৬৬ বলের আক্রমণাত্মক ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

নাঈমের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করা সাব্বির খেলেন ৬৬ রানের কার্যকর এক ইনিংস। এছাড়া মাহমুদুল হাসান ৪৮ ও নাসির হোসেন ৩৯ রান করেন।

দক্ষিণাঞ্চলের জিয়াউর রহমান, রুবেল হোসেন ও মাশরাফি দুটি করে উইকেট নেন।

জবাবে ৪৪ ওভার ১ বলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় উত্তরাঞ্চল।

মোহাম্মদ মিঠুনের ৩৮ ও সৈকত আলীর ২৫ রানের পরও ১১৭ রানে প্রথম ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে দক্ষিণাঞ্চল।

তারপরও চেষ্টা করেছিলেন মাশরাফি। ৮৬ রানের জুটি ভেঙে সোহাগ গাজীর (৩৯) বিদায়ের পর আর পারেননি তিনি। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মাশরাফি করেন ৬৯ রান। তার ৪৪ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও ৩টি ছক্কায়।

উত্তরাঞ্চলের তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: