মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী নির্ধারন, মাননীয় প্রধানমন্ত্রী সমীপে মাগুরাবাসী

মাগুরানিউজ.কমঃ 

pm_132034

আজ সন্ধায় মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করা করা হবে বলে গতকাল শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাগুরা-১ আসনের জনগনের সাথে মাগুরাবাসীরও প্রশ্ন বা কৌতুহল, কে হবেন গুরুত্বপূর্ণ এই মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। মাগুরাকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা রাখা সেই ব্যক্তিটি কে হবেন? এ নিয়ে সচেতন উন্নয়নকামী মাগুরাবাসীর রয়েছে নানা রকম চিন্তা ভাবনা। কিন্তু একটি জায়গাতে সবাই একমত তাহলো মাগুরার উন্নয়ন চাই। আর তাই দুরদৃষ্টিসম্পন্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাবাসীর বিনীত আবেদন এটাই যে প্রকৃত উন্নয়নকামী পরিক্ষিত কাউকে মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দেয়া হোক।

“মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছেন যোগ্য একজনের হাতে মাগুরার মত আসনের দায়িত্ব দিতে। বরাবরই মাগুরার প্রতি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি। সেকারনে বরাবরই মাগুরা থেকে নির্বাচিত সকলেই রাষ্টীয় কোন না কোন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।” এমনটাই জানালেন দলের কেন্দ্রীয় একাধিক নেতা।

মাগুরার উন্নয়নকামী সচেতন নাগরিকসমাজের প্রতিনিধিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য উচ্চশিক্ষিত আধুনিকমনস্ক উদ্দোগী সর্বজন গ্রহনযোগ্য সর্বোপরি পরিক্ষিত বিশ্বস্ত কোন নেতাকে মনোনয়ন দেবেন এমনটাই তারা মনে করেন। জানালেন মাগুরার উন্নয়নের জন্য দরকার আধুনিকমনস্ক দুরদৃষ্টিসম্পন্ন নেতার। মাননীয় প্রধানমন্ত্রী মাগুরার জন্য সঠিক ব্যক্তিকেই মনোনয়ন দেবেন এমনটাই তাদের বিশ্বাস।

তরুন প্রজন্মের প্রতিনিধিরা বলেন, তরুণ প্রজন্ম কোনো বিভক্তির রাজনীতি চায় না, ঐক্যবদ্ধ দেশ চায়। তারা ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’ ‘দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত’ এ ধরনের রক্ত চায় না বরং শ্রম ও ঘাম দেয়ার রাজনীতি চায়। সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চায়। আবেগের রাজনীতি নয়, কর্মসূচিভিত্তিক রাজনীতি চায়। পেশিশক্তির বদলে মেধানির্ভর রাজনীতি চায়। দুর্নীতির বিপরীতে সৎ নেতৃত্ব চায়। তাদের এসব ভাবনা বাস্তবায়ন করতে রাজনৈতিক সম্পৃক্ততা প্রয়োজন। এ জন্য প্রজন্মের ভাবনাকে স্বপ্নে রূপদান করতে পারবেন তাকে আমরা ভাববো। আমরা মাগুরাবাসীকে নিরাপত্তাহীনতার বদলে ‘নিরাপদ মাগুরা’, স্থবিরতার বদলে ‘চলমান মাগুরা’ ও অন্ধকারের পরিবর্তে ‘আলোকিত মাগুরা’ উপহার দিতে পারবেন তেমন কাউকেই মাগুরাবাসী কামনা করে।

আঃলীগের কেন্দ্রীয় একাধিক নেতার মতে মাগুরা ১ আসনে ডাঃ এম এস আকবর পরপর ৪ বার নির্বাচিত হয়েছিলেন তার ব্যক্তি জনপ্রিয়তা থাকার কারণেই। আর মাগুরা ১ আসনে দলীয় ভোট অনেকটা রিজার্ভ ফান্ডের মত। প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টিও রয়েছে আসনটির প্রতি। ডাঃ আকবর যেমন দলমত নির্বিশেষে ভোট পেতেন ঠিক তেমনই ক্লিন ইমেজের একজন নেতাকেই এই উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। যে সব জেলা নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে কোনভাবেই প্রার্থী করা হবে না।

কেন্দ্রীয় নেতাদের এমন মনোভাবে দ্রুতই বদলে যাচ্ছে মাগুরার প্রেক্ষাপট। মাগুরাবাসীর আশার কথা এটাই, মাগুরা ১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী নম্র-ভদ্র সময়োপযোগী ক্লিন ইমেজের একজন নেতাকে প্রার্থী করার ইচ্ছে পোষন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: