মাগুরানিউজ.কমঃ
‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ এর আর্থিক সহায়তায় মাগুরায় স্নাতক পাশ ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি টাকা প্রদান করা হয়েছে। আজ রবিবার দুপুরে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে এ উপবৃত্তি প্রদান করা হয়।
মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন।
উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অব: অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার ফজলে আলম, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৮ টি কলেজ ও মাদ্রাসার স্নাতক ও সমমানের ৬১৫ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৪ হাজার ৯’শ টাকা করে মোট ৩৪ লক্ষ ৫৬ হাজার ৩’শ টাকা প্রদান করা হয়।
মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই উপবৃৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।



