মাগুরা সহ ১১ জেলার বিদ্যুৎ উন্নয়নে এক হাজার ৮৩৪ কোটি টাকার প্রকল্প

মাগুরানিউজ.কমঃ 

kamal-1418051175-1418138884

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সাড়ে চার লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদানের লক্ষ্যে দু’টি পল্লী বিদ্যুতায়ন প্রকল্প সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করেছে।   এই প্রকল্পের আওতায় আসবে বরিশাল ও খুলনা বিভাগের ১১ জেলা। এতে ব্যয় হবে এক হাজার ৮৩৪ কোটি টাকা।

জেলাগুলো হচ্ছে খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর,  বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি।  

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক সাত হাজার ৯০০ কোটি ১০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। শিগগিরই এই প্রকল্পগুলো বাস্তবানের কাজ শুরু হবে। এই নয় প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে বিদ্যুৎ সংযোগ। বরিশাল ও খুলনা বিভাগের সাড়ে চার লাখ নতুন গ্রাহক এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুত সেবার আওতায় আসবে।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সরকার সারাদেশের মানুষের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে চায়। সে লক্ষ্যেই পল্লী বিদ্যুৎ সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি বলেন, দারিদ্র্যপীড়িত এলাকার শিশুদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে সম্প্রসারণ করা হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। এর ফলে কয়েক লাখ শিশু বিদ্যালয় দিবসে পুষ্টিকর বিস্কুট খেতে পারবে।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে  পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮৩৮ কোটি ৯০ লাখ টাকা।

পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ খুলনা বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৯৯৫ কোটি ৫০ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: