মাগুরা সরকারি কলেজে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৪

মাগুরানিউজ.কমঃ 

Magura_bg_

শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে মাগুরা জেলা ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান তারেক জানান, পূর্ব বিরোধের জের ধরে দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একটি গ্রুপের সহায়তায় সভাপতি রেজাউলের পক্ষের কর্মী আশরাফুল সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলপন্থী ছাত্রলীগ নেতা জনিকে কুপিয়ে মারাত্মক জখম করে। 

এ সময় তাকে রক্ষা করতে এসে নাজমুল, সাকিব ও ইমন নামে তিনজন আহত হন।  গুরুতর আহত অবস্থায় জনিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে, এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে শহরবাসী। পুনরায় সংঘর্ষ এড়াতে কলেজসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: