মাওলানা ফারুকীর দাফন সম্পন্ন

140830-farukiনামাজে জানাজা শেষে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারী নবাবগঞ্জ গ্রামের গোরস্থানে মাওলানা নুরুল ইসলাম ফারুকীর দাফন সম্পন্ন করা হয়েছে। 

শনিবার সকাল সোয়া ১১টায় তার দাফন সম্পন্ন হয়।
 
এর আগে মরহুমের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে আহমেদ রেজা ফারুকী জানাজার নামাজ পড়ান। 

এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ফারুকীর ভাই আব্দুর রউফ, ভাই মো. আব্দুল্লাহ ও মো. মাসুম, ছেলে মাসুম বিন নুর, আহমেদ ফয়সাল ফারুকী, বড়শশী ইউপি চেয়ারম্যান রিয়াজুল করিম প্রধান খোকা, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আউয়ালসহ হাজার হাজার মুসল্লি জানাজায় অংশ নেন।
 
পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীসহ আশপাশের জেলার শত শত মুসল্লি তার মৃতদেহ দেখার জন্য ভীড় করেন। লাশবাহী গাড়িটি সকাল থেকে নাউতারী নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা ছিল। সেখানে লাইন ধরে মুসল্লিরা তার মৃতদেহ দেখেন। 

ভোর ৩টা ৫৫ মিনিটে লাশবাহী গাড়িতে তার মৃতদেহ গ্রামের বাড়ি নাউতারী নবাবগঞ্জ গ্রামে পৌঁছায়। 

বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজা বাজারের ভাড়া বাসায় চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথের’ উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: