মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনাসভা ও দোয়া মাহফিল

মাগুরানিউজ.কমঃ 

Magura_Muktijuddha_bg_137945451

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী ও একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার মাগুরায় র‌্যালী, আলোচনাসভা ও মিলাদ মাহফিল করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

এ উপলক্ষে বেলা ১১টায় শহরের নোমানী ময়দান থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়।সেখানে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম ফাত্তাহ, মুক্তিযোদ্ধা রেজাউল মুন্সী,যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা প্রমুখ।

সভায় পনেরই আগস্ট ও একুশে আগস্টের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে ওই হামলায় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: