মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বর্ষপূর্তি উৎসব

মাগুরানিউজ.কমঃ

10882185_10205846335100395_5367813454970012868_n - Copy

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৬০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে।

‘এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে’ এই স্লোগান নিয়ে ১৬০ বর্ষপূর্তিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি।

পরে কয়েক হাজার প্রাক্তন ছাত্র বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ব্যাচের ছাত্ররা বর্ণিল সাজ আর ভুবুজেলা বাজিয়ে ব্যান্ডের তালে র‌্যালিতে অংশ নেন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় প্রাঙ্গণে বটগাছের চারা রোপণ করেন। 

10892018_10205846335980417_6681551051765765189_n

দুপুরে স্কুলের ৫৫ জন প্রাক্তন শিক্ষককে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দুপুরে অনুষ্ঠিত হবে আড্ডা ও প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

984260_10205846335020393_8340868413596514749_n

১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে পাস করেছেন দেশের সুনামধন্য বহু কৃতি মানুষ। এদের মধ্যে লাহোর ট্রিবিউনের প্রখ্যাত সাংবাদিক কালি প্রসন্ন রায়, সাবেক জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র শেখর কর, নাট্য ব্যক্তিত্ব সালাউদ্দিন লাভলু, ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ উপলক্ষে সপ্তাহজুড়ে মাগুরা শহরে ব্যাপক আলোকসজ্জা সকলের নজর কেড়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: