মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

মাগুরানিউজ.কমঃ

images (6)মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী তালতলা এলাকায় বৃহস্পতিবার রাতে মিন্টু মোল্লা (৩০) নামে এক যুকবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিন্টু মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে। তিনি মাগুরা শহরের জেটিসি রোড়ের স্বর্ণপট্টিতে তার শশুর বাড়িতে থাকতেন।

সদর থানার এস আই বিশ্বজিৎ রায় জানান, রাত পৌনে ৯টার দিকে মাগুরা-শ্রীপুর রোড়ের নিজনান্দুয়ালী তালতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃৃত্তরা মিন্টু মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

তবে ছিনতাই নাকি অন্য কোনো কারণে এ হত্যাকান্ড হয়েছে, তা প্রাথমিকভাবে বলতে পারেননি এস আই বিশ্বজিৎ। মিন্টু মোল্লার সঙ্গে থাকা মোটরসাইকেলটি হামলাকারীরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রইসুজ্জামান জানান, নিহতের মাথা ও শরীরের একাধিক স্থানে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।  

নিহতের আত্মীয় (ভাইরা) তুরান মিয়া জানান- মিন্টু মোল্লা দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিল। এক বছর আগে সে বিদেশ থেকে দেশে ফিরে আসে। ছয় মাস আগে সে মাগুরা শহরের জেটিসি রোড়ের মাহমুদুল্লার মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: