মাগুরায় বিভাগীয় ক্রিকেটের ফাইনালে খুলনা চ্যাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ

Magura_Cricket_bg_193875222

মাগুরা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় ক্রিকেট টূর্নামেন্ট এর ফাইনাল খেলা। আর এ খেলায় খুলনা জেলা দল সাতক্ষিরা জেলা দলকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় শুক্রবার ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে খুলনা জেলা দল। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৯.৩ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৯০ রান করে খুলনা জেলা দল।

১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাতক্ষিরা জেলা দল ৪৭ ওভার খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৭১ রান করতেই গুটিয়ে যায়।

খুলনা জেলা দলের পক্ষে তানভির মালিক ১১৫ বলে ৬৬ রান করেন।  একই সঙ্গে এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।

বিকেলে খেলা শেষে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানারআপ টফি তুলে দেন মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: