মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা: বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ চলমান

মাগুরানিউজ.কমঃ

11403326_10207085922849314_4385939012665211099_n

মাগুরা পৌরসভার ২০১৫-২০১৬ সালের ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরভবনের তৃতীয় তলার মিলনায়তনে মাগুরা পৌরসভার ২০১৫-২০১৬ সালের ৬১ কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করা হয়েছে।

দুপুর ১২টায় পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর ৬১ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে তিনি মোট ৬১ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা সম্ভাব্য আয় হিসেবে দেখিয়েছেন। এর মধ্যে মোট রাজস্ব ব্যায় ১৫ কোটি ২০লাখ ৯৫ হাজার, রাজস্ব খাতে উন্নয়ন ব্যয় ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার, উন্নয়ন সহায়তা মঞ্জুরী হিসেবে ব্যয় ৩ কোটি ও মোট প্রকল্প ব্যায় হিসেবে ধরা হয়েছে ৪১ কোটি ২০ লাখ টাকা। এছাড়া সার্বিক বাজেট উদ্বৃত্ত হিসেবে ১৮লাখ ৭৫ হাজার টাকা ধরা হয়েছে। এ সময় পৌর কাউন্সিলর ও কয়েকজন কর্মকর্তা বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

এদিকে ৫ মাসের বকেয়া বেতনের দাবীতে পৌর কর্মচারিরা এ বাজেট অধিবেশন প্রত্যাখ্যান করেন। তারা নিচতলায় হলরুমে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া এবারের বাজেট অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের অনেকেইই উপস্থিত না হওয়ায় পৌর নাগরিকরা এ বাজেট প্রত্যাখ্যান করেছেন বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।

Magura1433163879 (1)

উল্লেখ্য গত ১লা জুন মাগুরা পৌরকর্মচারিরা ৫ মাসের বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে। তবে ৫ মাসের বকেয়া বেতনের দাবীতে পৌর কর্মচারিরা বাজেট অধিবেশন প্রত্যাখ্যান করায় ও লিখিত বাজেটে গত বছরের কোন হিসাব এবং আগামী বছরের উন্নয়ন কর্মকান্ডের কোন প্রকার দিকনির্দেশনা না থাকায় পুরো আয়োজনটি যথাযথ হয়নি বলে অনেকেই অভিযোগ করেছেন। পাশাপাশি আবারো সংশোধনের আবেদন করেছেন সচেতন পৌরবাসী। প্রস্তাবিত বাজেট সংশোধন ও পৌরকর্মচারিদের বকেয়া বেতন দেবারও দাবী জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: