মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

download (1)

মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (৩০) নামে ডিস লাইনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আল আমিন সদর উপজেলার বেরইল গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

শত্রুজিৎপুর ডিস লাইনের ফিড অপারেটর চান্দু মিয়া জানান, দুপুরে ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় আল আমিন। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমতাজ মজিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, পরিবারের সম্মতির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই দুপুরে তার মৃতদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: