পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নয়!

মাগুরানিউজ.কমঃ

পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নয়, অন্তত যৌক্তিক দিক থেকে। সমুদ্র পৃষ্ঠের ওপরে মাউন্ট এভারেস্ট উচ্চতম পর্বতশৃঙ্গ। কিন্তু যদি গোটা পর্বতের উচ্চতা হিসাব করা হয়, তবে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতটি হলো হাওয়াই আইল্যান্ডের মওনা কিয়া।

সমুদ্র পৃষ্ঠের ওপরে এভারেস্ট ২৯ হাজার ৩৫ ফুট উঠে গেছে। কিন্তু মওনা কিয়া উঠেছে মাত্র ১৩ হাজার ৭৯৬ ফুট। কিন্তু প্যাসিফিকের নিচে ১৯ হাজার ৭০০ ফুট নেমে গেছে। এই পর্বতের অর্ধেকের বেশি অংশ রয়েছে পানির নিচে।

এই হিসাবে মওনা কিয়ার মোট উচ্চতা ৩৩ হাজার ৫০০ ফুট। এটা এভারেস্টের চেয়ে প্রায় ১ মাইল বেশি উঁচু।
পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নয়!

মওনা কিয়া মূলত হাওয়াই দ্বীপের এক নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। এর বয়স ১০ লাখ বছরের বেশি। এই পর্বতশৃঙ্গটি বিশেষ করে জ্যোতির্বিদদের স্বর্গ। এর নিম্ন আর্দ্রতা, পরিষ্কার আকাশ এবং চূড়া থেকে বহুদূর দেখতে পাওয়ার পরিবেশ ভিন্ন আবেদন এনে দিয়েছে। এ কারণে ১৩টি শক্তিশালী টেলিস্কোপের স্থান হয়েছে এখানেই।

হাওয়াই দ্বীপের অধিবাসীদের কাছে এ পর্বতটি পবিত্রভূমি বলে বিবেচিত হয়।

আপনি যদি ভূমি থেকে মওনা কিয়ার চূড়ায় ওঠেন, তবে এর অর্ধেকের কম অংশ উঠেছেন। কারণ পানির নিচে এর বেশির ভাগটাই ডুবে রয়েছে। কাজেই এর গোড়া থেকে চূড়া পর্যন্ত গোটা পর্বতের উচ্চতা এভারেস্টকে সহজেই ছাড়িয়ে যায়।

সূত্র : বিজনেস ইনসাইডার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: