মাগুরা-পারনান্দুয়ালী এশিয়ার সবচেয়ে বড় বাঁশের সাঁকো চালু

মাগুরানিউজ.কমঃ

প্রথমে তৈরী করা সেতু
উদ্বোধনের দিনে প্রথম তৈরী করা সেতু   

এলাকাবাসির দুর্ভোগ লাঘবে পুনরায় মাগুরা শহরের নবগঙ্গা নদীর ওপর ৬৫০ ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করে চমক সৃষ্টি করেছে পারনান্দুয়ালি এলাকার জনসাধারণ। নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকোটি এলাকাবাসির পারাপারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

2

এলাকাবাসি জানান, পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রায় ১৫ থেকে ২০  হাজার মানুষকে মাগুরা শহর থেকে বিভক্ত করে রেখেছে নদী নবগঙ্গা। পারনান্দুয়ালীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষদের মাগুরা শহরে আসতে হলে হাইওয়ে সড়ক দিয়ে ৩ কিলোমিটার পথ ঘুরে ঢাকা রোডে নির্মিত ব্রিজ পার হয়ে অথবা নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। ঘটে সময় অপচয়। প্রায় নৌকাডুবি ও সড়ক দুর্ঘটনায় পড়তে হয় তাদের।

3

এ কারণে নবগঙ্গা নদীর উপর একটি ব্রিজের জন্য তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে তদবির করে আসছিলেন। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় এলাকাবাসি এ বাঁশের সাঁকোটি তৈরির উদ্যোগ নেয়।  

4

এলাকার বিশিষ্ট ব্যক্তি কবীর মুরাদ আনুষ্ঠানিকভাবে এ সাঁকোটির উদ্বোধন করেন। এসময় এলাকার মত শত মানুষ উপস্থিত ছিলেন। বেলুনসহ নানা পণ্যদিয়ে সাজানো সেতুটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। সেখানে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সেতুটি চালু হলে এলাকাবাসীর মধ্যে খুশির বন্যা বয়ে যায়।

কচুরী পানার চাপে সেতু ভেঙ্গে পড়ছে।  মেরামতের চেষ্টা চলছে।
কচুরী পানার চাপে সেতু ভেঙ্গে পড়ছে। মেরামতের চেষ্টা চলছে।
কচুরী পানার চাপে সেতু ভেঙ্গে পড়ছে।
কচুরী পানার চাপে সেতু ভেঙ্গে পড়েছে।

এর কিছুদিন পর কচুরিপানার প্রবল চাপে সেতুটি ভেঙ্গে পড়ে। পুনরায় এলাকাবাসী পুনরায় তৈরী করেন। দীর্ঘ তিন মাস ধরে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ৬৫০ ফুট দীর্ঘ এ সাঁকোটি পুনরায় নির্মিত হয়। সাঁকো তৈরিতে ২ হাজার বাঁশ সংগ্রহ করেন এলাকার লোকজন।

পুনরায় তৈরী করা নতুন সেতু

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: