শ্রীপুরে দু’পক্ষের সংঘর্ষে পানিতে ডুবে একজন নিখোঁজ

মাগুরানিউজ.কমঃ 

downloadমাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামে বাঁওড়ে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাত পৌনে ৮ টার দিকে দু’পক্ষের সংঘর্ষে পানিতে ডুবে আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

গয়েশপুর গ্রামের কৃষক মো. নাঈম উদ্দীন জানান, গয়েশপুর গ্রামে মধুমতি বাঁওড়ে জালের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ওই গ্রামের রেজাউল মেম্বার ও সরোয়ার মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার রাতে যা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর এক পর্যায়ে রেজাউল মেম্বারের সমর্থক আক্কাস আলীকে মারপিট ও ধাওয়া দেয় প্রতিপক্ষরা। এ সময় তিনি বাঁওড়ের পানিতে পড়ে যান। কিন্তু দীর্ঘ সময়েও উঠতে পারেননি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্কাস আলীকে উদ্ধারের জন্য মাগুরায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পানির গভীরতা ২৫ থেকে ৩০ হাত। এত গভীর পানি থেকে লাশ খুঁজে বের করার মত যন্ত্রসামগ্রী মাগুরা ফায়ার স্টেশনে নেই। এজন্য খুলনায় ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেওয়া হয়েছে। বিকেলে তারা রওয়ানা হয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান,  সংঘর্ষ এড়াতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: