মাগুরা জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাগুরানিউজ.কমঃ 

pak20141103185506jh

মাগুরা জেলা আইনজীবী সমিতি এড. মাহবুবুল আকবর কল্লোলের উপর সন্ত্রাসি হামলা এবং এড. সাখারুল ইসলাম শাকিলের চেম্বারে অগ্নি সংযোগের প্রতিবাদে মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাগুরা জজ কোর্টের সামনে পাঁচ মিনিটের এক প্রতীকী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

মানববন্ধনে সমিতি সভাপতি শফিকুল ইসলাম বাবলু বক্তব্য দেন। তিনি অবিলন্বে আইনজীবী সমিতির সদস্য শাকিলের চেম্বারে অগ্নিসংযোগ এবং কল্লোলের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাত ৮টার দিকে মাগুরা শহরের নোমানী ময়দান এলাকায় অ্যাডভোকেট কল্লোলকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করে। পরে রাত দেড়টার দিকে আইনজীবী সমিতির ভবন সংলগ্ন অ্যাডভোকেট শাকিলের চেম্বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: