মাগুরানিউজ.কমঃ
মৎস্যজীবিদের আর্থিক উন্নয়ন তরান্বিত করার লক্ষে মাগুরার শালিখা উপজেলার শতাধিক মৎস্যজীবিদের সমন্বয়ে মঙ্গলবার সকাল ১০টায় রোভা ফাউন্ডেশনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
মৎস্যজীবি সমিতির সভাপতি ডা. সুভাষ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রকল্প অফিসার মো. মুস্তাকিম বিল্লাহ, মোছা. কানিজ ফাতেমা, মৎস্যজীবি প্রদীপ মণ্ডল, গোবিন্দ চন্দ্র মণ্ডল।
উল্লেখ্য রোভা ফাউন্ডেশন অবহেলিত মৎস্যজীবি সন্তানদের বিনামূল্যে শিক্ষাদান, কারিগরি শিক্ষাপ্রদানসহ মৎস্যজীবিদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের সহায়তা দান করে চলছে।

