ধোনি ৭, সাকিব ৩২, কোহলি ২

মাগুরানিউজ.কমঃ 

01-1416302765

সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন সাফল্যের পেছনে অধিনায়ক বিরাট কোহলির অবদানও কিন্তু বিরাট!

সিরিজের শেষ ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ১৩৯ রানের ঝলমলে এক ইনিংস। এ ছাড়া রোহিত শর্মার (২৬৪) বিশ্বরেকর্ডের দিন ৭১ রানের মূল্যবান এক ইনিংস খেলেন কোহলি। গোটা সিরিজে তার রান সংখ্যা ৩২৯ (২২+৪৯+৫৩+৬৬+১৩৯)।

এমন অভিভূত পারফরম্যান্সের কল্যাণে আইসিসির ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। কোহলির রেটিং পয়েন্ট ৮৬২। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে (৮৩৪ পয়েন্ট)। আর শীর্ষে থাকা এবি ডি ভিলিয়ার্সের ভা-ারে সঞ্চিত আছে ৮৮৭ পয়েন্ট।

এদিকে, ৭৭৭ পয়েন্ট ঝুলিতে জমা করে আইসিসির সদ্য প্রকাশিত তালিকায় নিজের ৫ নম্বর জায়গা ধরে রেখেছেন শিখর ধাওয়ান। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারলেও ভারতের ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনি আছেন সেই ৭ নম্বরেই। অন্যদিকে, সিরিজে বিশ্বরেকর্ডের মালিক রোহিত শর্মা একেবারে ১৮ ধাপ টপকে নতুন তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন।

সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৫৯৯ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের অবস্থান ৩২ নম্বরে। তামিম ইকবালের অবস্থান ৩৫ নম্বরে। বাংলাদেশের এই হার্ডহিটার ওপেনারের অর্জন ৫৮২। আর ৩৮তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৫৭৭ পয়েন্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: